মহামৃত্যুঞ্জয় মন্ত্র - সন্তবন্ধু মিলন রবিদাস

টপ পোষ্ট

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 26, 2023

মহামৃত্যুঞ্জয় মন্ত্র





ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্।। 

[ঋগ্বেদ ৭/৫৯/১২ ] 


ভাবার্থঃ — হে সৃষ্টিকর্তা, ধর্তা ও হর্তা পরমাত্মন্! আমাদের জন্য সুগন্ধিত, পুষ্টিকারক তথা বলবর্ধক ভোগ্যবস্তু দান করুন। আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তিসহকারে আপনার ভজন করি। হে দেব ! আমরা পূর্ণায়ু ও পূর্ণভোগ করেই যেন এই শরীর রূপী বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমরা যেন এই জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাই কিন্তু তোমার অমৃতময়ী স্নেহ থেকে যেন বিমুখ না হই । মন্ত্রটিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় কারণ এটা পবিত্র ঋগ্বেদ এর ৭ম মন্ডল এর ৫৯ নং সুক্তের ১২ তম মন্ত্র। এই মন্ত্রে ঈশ্বরের গুণবাচক নাম শিবের প্রর্থনা করা যাতে করে আমাদের শরীরের রোগ শোক দূর করে, নতুন উর্যা প্রদান করে আমরা যাতে দীর্ঘজীবন লাভ করতে পারি। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তিদান করেন।


এক কথায় মন্ত্রটির অর্থ এই রূপ যে, এই মৃত্যুময় (জীব দেহে জন্ম নিলেই মৃত্যু অবশ্যম্ভাবী) সংসার হতে মুক্ত হতে পারার প্রার্থনা। অর্থাৎ, এই জন্ম-মৃত্যুর বন্ধন হতে মুক্ত হয়ে মোক্ষ বা মৃত্যুকে জয় করতে পারার জন্যই একে মৃত্যুঞ্জয়ী মন্ত্র বলে।



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here